সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, গ্রেফতার ৬

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, গ্রেফতার ৬

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট আনুমানিক ২ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই এনামুল হক সাগর, এসআই মো. জুনেদ আহমদসহ পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১ লাখ ৭ হাজার ৯৩০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম (৩৮), মো. সোহেল রানা (৩৯), মো. আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মো. বাবু মণ্ডল (৪০) এবং মো. রুহুল আমিন (৩৬) নামে ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় ইমা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি স্প্রে, বডি লোশন ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১ লাখ ৫১ হাজার ২৭০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *