সর্বশেষ :
19 Oct 2026, Mon

কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৭, গুরুতর আহত ৬

কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৭, গুরুতর আহত ৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, রডবোঝাই ট্রাকটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে রড ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *