নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ): মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের কালিগঙ্গা নদী থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, উজানের স্রোতে ভেসে আসা মৃতদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত ও উদ্ধারের কাজ শুরু করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মৃতদেহের শনাক্তের জন্য পিবিআই, সিআইডি এবং র্যাবের যৌথ দল কাজ করছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি তিন থেকে চার দিন আগের। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

