সর্বশেষ :
19 Oct 2026, Mon

এমপিওভুক্ত শিক্ষকসহ চার শ্রেণির ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকসহ চার শ্রেণির ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করছে কমিশন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *