সর্বশেষ :
20 Oct 2026, Tue

একাই ৪’টি প্রতিষ্ঠান সামলাচ্ছেন এসিল্যান্ড-বেলায়েত হোসেন

একাই ৪'টি প্রতিষ্ঠান সামলাচ্ছেন এসিল্যান্ড-বেলায়েত হোসেন, কালের বার্তা

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ সরকারের নির্বাহী আদেশে ট্রেনিংয়ে যোগদান করায় বগুড়ায় অবস্থান করছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৩ দিন- তিনি সেখানেই অবস্থান করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ট্রেনিং শেষে আগামী শুক্রবার থেকে যথারীতি নিজ দায়িত্ব পালন করবেন। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন দায়িত্ব পালন করছেন।

অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল জেলা-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের কার্যক্রম বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে।

সহকারী কমিশনার মো. বেলায়েত হোসেন গত মঙ্গলবার থেকে নিজ কার্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর প্রশাসকের মতো অতি গুরুত্বপূর্ণ ৪টি সরকারি দপ্তর একাই সামলাচ্ছেন। এর আগেও তিনি আগের ইউএনও রোমানা রিয়াজ পাঁচবিবি উপজেলা থেকে বদলি হয়ে নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করার সময় দীর্ঘ ১ সপ্তাহের অধিক সময় একইভাবে এইসব সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করেছেন।

এসব প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায় আগের মতোই উপজেলাবাসীদের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *