সর্বশেষ :
19 Oct 2026, Mon

একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার -নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার -নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

মো. রাশেদুল ইসলাম (নাটোর): মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। এখন এগুলো বন্ধ করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, দেশে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

রবিবার দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী পুতুল আরও বলেন, জনগণ আর কখনোই ৫ আগস্টের পূর্বের বাংলাদেশে ফিরে যেতে চায় না। তাই মনে রাখতে হবে, আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, তাদের ৫ বছর পরেই জনগণের কাছেই ফিরতে হবে। জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় গড়ে তোলা হবে। এই মিলের যে উৎপাদনক্ষমতা রয়েছে, তা আরও বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল গড়ে তুলতে যা যা করা প্রয়োজন, তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে তিনি সুগার মিলটি পরিদর্শন করেন। পরে বাগাতিপাড়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *