সর্বশেষ :
19 Oct 2026, Mon

আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল

আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল

মো. মাহফুজুর রহমান (পীরগঞ্জ): আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিল্লুর রহমান জুয়েল।

পৌরসভা এলাকার অনেক বাসিন্দা আগামী পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে অধ্যাপক মো. জিল্লুর রহমান জুয়েলকে দেখতে চান বলে জানিয়েছেন।

সাধারণ মানুষের ভাষ্যমতে, এবারের পৌরসভা নির্বাচনে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে অধ্যাপক মো. জিল্লুর রহমান জুয়েল একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় ব্যক্তি। তিনি ব্যক্তিত্বসম্পন্ন, বিনয়ী, ভদ্র ও সদালাপী। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ কারণে দল-মত নির্বিশেষে তাঁকে বিজয়ী করতে এবং তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে অধ্যাপক মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাকে যদি জনগণ পুনরায় সুযোগ দেয়, তাহলে আমি সবাইকে সঙ্গে নিয়ে পীরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করব, ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *