সর্বশেষ :
19 Oct 2026, Mon
অনলাইন ডেস্ক: ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আরো কয়েকজনকে। লতিফ সিদ্দিকীর সঙ্গে আটককৃতরা আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে আজ বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তাঁদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে জড়ো হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *