সর্বশেষ :
20 Oct 2026, Tue

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ: যে সব দেশ থেকে দেখা যাবে

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ: যে সব দেশ থেকে দেখা যাবে

ঢাকা: আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। এটি একটি ‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’। তবে বাংলাদেশের আকাশ থেকে এই গ্রহণ দেখার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রহণটি বাংলাদেশ সময় অনুযায়ী:

  • শুরু হবে: বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে।

  • শেষ হবে: রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে।

বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চল থেকে এই বলয়গ্রাস গ্রহণটি প্রত্যক্ষ করা যাবে। এর মধ্যে রয়েছে:

  • আর্জেন্টিনা

  • চিলি

  • দক্ষিণ আফ্রিকা

  • অ্যান্টার্কটিকা মহাদেশ

তথ্যসূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *