মো. রাশেদুল ইসলাম (নাটোর): আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক পথে যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজিত আলোচনা সভায় ঈদ উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আসমা শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর সাইদুর রহমান, বিআরটিএ নাটোর কার্যালয়ের ইন্সপেক্টর উত্তম কুমার শর্মা, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পর্দার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা সভাপতি গোলাম মোস্তফাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

