সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি উপজেলাবাসী পেল ঈদ উপহার

পাঁচবিবি উপজেলাবাসী পেল ঈদ উপহার

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরিব-ধনী সবাই যেন আনন্দ-উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ভিজিএফের ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের গরিব, অসহায় ও দুস্থ প্রায় ৯ হাজার ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, গরিব ও দুস্থ পরিবারের জন্য সরকারের দেওয়া সহায়তার চাল যাতে কোনো অনিয়ম না হয়, সেজন্য প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক। বাগজানা ইউনিয়নের ১ হাজার ২০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো. আব্দুল মমিন, সরকারি ট্যাগ অফিসার কৃষি উপ-সহকারী মোছা. শেফালী খাতুন, ইউপি সদস্য কাওছার আলী, শরিফুল ইসলাম, যুবদল নেতা মো. হযরত আলী ও মো. সাদ্দাম হোসেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *