সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালায় মাদক সম্রাট দিদার আটক: ২ মাসের কারাদণ্ড

তালায় মাদক সম্রাট দিদার আটক: ২ মাসের কারাদণ্ড

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার বিদে সরকারি হাইস্কুলের অফিস সহকারী মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের মৃত ইলাহীবক্স মোড়লের ছেলে। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে পাটকেলঘাটা ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার দুপুরে দিদার মোড়ল পাটকেলঘাটা ওভারব্রিজের নিচে গাঁজা সেবনকারীদের নিয়ে গাঁজা সেবন করছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে তার মৎস্য ঘেরে গাঁজা চাষের অভিযোগে তালা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *