ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ে, সমাজসেবা অধিদপ্তর খাগড়াছড়ির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন হাসান মারুফ, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক; আব্দুলাহ আল মাহফুজ, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা; এবং আবু আব্দুলাহ ওয়ালী উল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষণের পাশাপাশি সনদপত্র প্রদান ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র তুলে দেন অতিথিরা।

