সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির জাফরিন অ্যাথলেটিকসে দেশসেরা

পাঁচবিবির জাফরিন অ্যাথলেটিকসে দেশসেরা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-এর উচাই গ্রামের মো. জাহাঙ্গীর আলম মাস্টারের মেয়ে জাফরিন আক্তার ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস-২০২৬ আসরে ডিসকাস থ্রোতে প্রথম স্থান অর্জন করেছেন।

৪৬তম জাতীয় অ্যাথলেটিকস আসরে (২০২১-২২) জাফরিন ৪৩.৪৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। এবারের আসরে তিনি ৪৬.০৬ মিটার নিক্ষেপ করতে সক্ষম হন। ২০২২ সালে গড়া নিজের রেকর্ড তিনি এ বছর নিজেই ভেঙে স্বর্ণপদক অর্জন করেন।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন জাতীয় স্টেডিয়ামে এ আসরের আয়োজন করে। পাঁচবিবির গর্ব জাফরিন আক্তার বাংলাদেশ নৌবাহিনী-এর হয়ে কয়েক বছর ধরে নিয়মিত অ্যাথলেটিকসে অংশগ্রহণ করে আসছেন। এবারের ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ডিসকাস থ্রোতে তিনি স্বর্ণপদক অর্জন করেন।

বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ১৯৯৩ সালে জোৎস্না আফরোজ ৪২.৯০ মিটার নিক্ষেপ করে যে রেকর্ড গড়েছিলেন, ২৯ বছর পর জাফরিন ৪৯তম আসরে ৪৩.৪৮ মিটার নিক্ষেপ করে সেই রেকর্ড নিজের দখলে নেন।

এমন ফলাফলে বাংলাদেশের পক্ষে এসএ গেমস থেকে স্বর্ণপদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে অনেক ক্রীড়াবিদ মন্তব্য করেছেন। গত ২০১৯ সালে কাঠমান্ডু-তে অনুষ্ঠিত এসএ গেমসের ডিসকাসে ইশারা মাদুরাঙ্গি ৪১.২৯ মিটার নিক্ষেপ করেছিলেন। জাফরিন তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছেন।

জাফরিন বলেন, ভালো কিছুর জন্য কঠোর অনুশীলন করেছি, প্রতিযোগিতায় ভালো ফল পেয়েছি। কখনো ভাবিনি রেকর্ড গড়ব, তবে নিজের রেকর্ড দেখে যেমন অবাক হয়েছি, তেমনি ভালোও লাগছে। তিনি আরও বলেন, জাতীয় দলের ক্যাম্পে ভালো সুযোগ-সুবিধা পেলে অবশ্যই দেশকে এসএ গেমসে পদক এনে দেওয়া সম্ভব।

জাফরিন ২০১১ সালে জুনিয়র অ্যাথলেটিক ডিসকাসে প্রথম হন। ২০১৪ সালে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় অ্যাথলেটিকসে নিয়মিত প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেন। গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করে তিনি বিকেএসপি-তে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাস শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষা অর্জন করেন। খেলাধুলার সুবাদেই বাংলাদেশ নৌবাহিনীতে তার চাকরি হয়।

স্কুলশিক্ষক বাবা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার ১ ছেলে ও ২ মেয়ে- সবাই বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রীড়ার সঙ্গে জড়িত এবং সফল। ছেলে শাহিউল আলম বাংলাদেশ বিমান বাহিনী-তে চাকরিরত অবস্থায় বাস্কেটবল খেলোয়াড়। ছোট মেয়ে জাকিয়া সুলতানা বিকেএসপিতে টেনিস ও ভলিবল ইভেন্টে ভর্তি হলেও বর্তমানে হকি খেলেন। জাকিয়া অনূর্ধ্ব-১৮ জাতীয় মহিলা হকি দলের খেলোয়াড় হিসেবে আগামী ৬ জুন জাপান-এ অনুষ্ঠিত হকি গেমসে অংশগ্রহণের জন্য ২৬ মে বাংলাদেশ ত্যাগ করবেন।

তিনি আরও বলেন, আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে তারা পাঁচবিবি তথা দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *