সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন প্রদান

পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন প্রদান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-এ সম্প্রতি ঘটে যাওয়া ঝড়বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারকে পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে ঢেউটিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ বান্ডিল (৮ পিস) ঢেউটিন, মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সরকারি সহায়তার অনুদান তুলে দেন।

৩টি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ২ বান্ডিল করে ঢেউটিন দেওয়া হলেও ১৭টি পরিবারের প্রত্যেককে ১ বান্ডিল ঢেউটিন, ৩ হাজার টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলি, কার্যালয়ের অফিস সহকারী মো. জুয়েল রানা এবং কার্য সহকারী মো. ওসমান গনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *