সর্বশেষ :
20 Oct 2026, Tue

দিরাইয়ে যুবলীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দিরাইয়ে যুবলীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দিরাই (সুনামগঞ্জ): দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রতন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রতন মিয়া স্থানীয় বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে শাহাদীব মেম্বার বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে রতন মিয়া নিহত হন। এছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল মুহিত ও শাহাদীব মেম্বার পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *