সর্বশেষ :
20 Oct 2026, Tue

গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ, আইনশৃঙ্খলা রক্ষায় ওসির বার্তা

গ্রাম পুলিশকে ওসির নির্দেশ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে দিকনির্দেশনা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান। একই সঙ্গে মানুষের জানমাল রক্ষায় থানা পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিয়মিত থানায় গ্রাম পুলিশদের হাজিরার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ওসি মহোদয় তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাই, মাদক এবং মোবাইলে ক্যাসিনো জুয়া খেলার খবর পেলে নিজ উদ্যোগে তা প্রতিহত করার পাশাপাশি পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং থানা পুলিশকেও অবহিত করতে নির্দেশ দেন ওসি মহোদয়।

একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে উপজেলাবাসীকে নিরাপদে বসবাসের জন্য সার্বিক সহযোগিতা করতে হবে বলেও জানান থানার ওসি হাফিজ মোঃ রায়হান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *