সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এ সময় গত সভার রেজুলেশন পাঠ করেন দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোতাহিরুল হক শাহিন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য জয়দেব চক্রবর্তী, শেখ কামাল হোসেন প্রমুখ।

সভায় ক্লাবের ব্যাংক হিসাব খোলা, কার্যনির্বাহী কমিটির ক্যালেন্ডার ও সদস্য ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *