নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল নিয়ে এসেছে “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪”। এ ক্যাম্পেইনে থাকছে নগদ ১০ লাখ টাকা জয়ের সুযোগসহ আকর্ষণীয় নানা অফার।
মার্সেল কর্তৃপক্ষ জানায়, ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন, সিলিং ফ্যানসহ নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকার পুরস্কার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার।
কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সব মার্সেল শোরুমে এই ক্যাম্পেইন চালু রয়েছে। তাই দেরি না করে নিকটস্থ শোরুমে গিয়ে ক্রেতাদের অফারটি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪” উপলক্ষে আয়োজিত এক র্যালিতে উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির হোসাইন, ডেপুটি হেড মো. মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রোকনুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু হেনা রনি।
এছাড়াও মার্সেল সেলস চ্যানেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন।

