সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির ইউএনওকে শুভেচ্ছা জানায় সেনাবাহিনীর সংগঠন বেসওয়া

পাঁচবিবির ইউএনওকে শুভেচ্ছা জানায় সেনাবাহিনীর সংগঠন বেসওয়া

আকতার হোসেন বকুল , পাঁচবিবি (জয়পুরহাট): নবনিযুক্ত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া নাসরিনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) উপজেলা কমিটি। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ইউএনও মহোদয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে উপজেলার সকল উন্নয়নমূলক কাজে তারা ইউএনওর পাশে থাকবে। পাশাপাশি উপজেলায় সংঘটিত বিভিন্ন দুর্যোগে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে বলেও উল্লেখ করা হয়।

বেসওয়া সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সেকেন্দার আলী, সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. বজলুর রশিদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অব.) আবু সাঈদ মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক কর্পোরাল (অব.) মোহাম্মদ বেলাল উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক কর্পোরাল (অব.) মো. ইয়াসিন আলী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কর্পোরাল (অব.) মো. সোলাইমান আলী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আতোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *