সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়ির সদরস্থ ধর্মপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ব্যক্তি সহ বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়ির সদরস্থ ধর্মপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ব্যক্তি সহ বিদেশি সিগারেট জব্দ

ছোটন বিশ্বাস, (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার সদরস্থ ধর্মপুর পূর্ব নীলকান্তপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি সিগারেটসহ জনেল চাকমা (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনেল চাকমার নিজ বাড়িতে তল্লাশি চালানো হলে অবৈধ বিদেশি সিগারেটসহ তাকে আটক করা হয়।

জনেল চাকমা (৪৫)-এর গ্রামের বাড়ি খাগড়াছড়ির প্যারা ছড়ার ত্রিপান জতী চাকমার ছেলে।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু জানান, বিদেশি সিগারেট পাচারচক্রের একজনকে নিজ বাড়ি থেকে ORIS ও PATRON ব্র্যান্ডের দুই কার্টন বিদেশি সিগারেটসহ আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *