সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাল খননে সুফল: শ্রীমঙ্গল পৌর এলাকায় জলাবদ্ধতা নেই, বর্ষার আগেই পুনরায় পরিষ্কার কার্যক্রম শুরু হবে

খাল খননে সুফল: শ্রীমঙ্গল পৌর এলাকায় জলাবদ্ধতা নেই, বর্ষার আগেই পুনরায় পরিষ্কার কার্যক্রম শুরু হবে

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): খাল খনন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে শ্রীমঙ্গল পৌর এলাকায়। সাম্প্রতিক বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পরেও পৌরসভার কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম আজ পৌর এলাকার বিভিন্ন খাল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এমপি ও পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগে খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার পর থেকেই জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তিনি বলেন, “বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে আশপাশের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হলেও শ্রীমঙ্গল পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা যায়নি। খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের সুফল এখন দৃশ্যমান।”

নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পৌর এলাকার সব খাল পুনরায় খনন ও পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হলে বর্ষাকালেও জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে অনেকটাই মুক্ত রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পৌরবাসীর প্রত্যাশা, এই কার্যক্রম অব্যাহত থাকলে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নগর ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *