সর্বশেষ :
19 Oct 2026, Mon

জয়পুরহাটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করল হেযবুত তওহীদ

জয়পুরহাটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করল হেযবুত তওহীদ

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে ‘মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা সভাপতি আবু রায়হান, পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল, জেলা গণমাধ্যম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের মাধ্যমে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। আজ আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। দেশে আন্দোলন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত হচ্ছে না। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষা এবং সমাজে তার বাস্তবায়ন। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানবাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *