সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার পৌরসভার অর্থায়নে জয়পাড়া পূর্ব বাজারে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

দোহার পৌরসভার অর্থায়নে জয়পাড়া পূর্ব বাজারে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

দোহার (ঢাকা): ঢাকার দোহার পৌরসভার জয়পাড়া পূর্ব বাজার বহুমুখী সমবায় সমিতির অন্তর্ভুক্ত বাজারে দোহার পৌরসভার নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি এসএম কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অ্যাডভোকেট অতিকুর রহমান সোহানসহ আরও অনেকে।

উন্নয়ন কাজটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ টাকা। কাজটি সম্পন্ন হলে বাজারের ব্যবসায়ী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. এম. মামুনুর রশিদ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *