সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ হলরুমে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক মো. শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি মো. আনিছুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম হায়দারসহ ১৩টি সিএসও’র প্রতিনিধিরা।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অচিন্ত্য সাহা। পরে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ জেড এম মৌসুম ইসলাম ও মো. হাফিজুর রহমান।

কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের ‘সুশীল’ প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *