সর্বশেষ :
20 Oct 2026, Tue

সারা দেশের ন্যায় একযোগে পাহাড়েও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় একযোগে পাহাড়েও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।

এ সময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।

সারা দেশের ন্যায় একযোগে পাহাড়েও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

খাগড়াছড়িতে ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমিউনিটি কেন্দ্রসহ সর্বমোট ১,৫১৯টি কেন্দ্রে ৭৯,৪৩২ জন শিশুকে বিনামূল্যে এমআর টিকা প্রদান করা হবে।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুবায়েদ, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আবদুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডা. আব্দুস সালামসহ জেলা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *