সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস (সুদর্শন মেথড)-এর উদ্বোধন

সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস (সুদর্শন মেথড)-এর উদ্বোধন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): “প্রাচীন যোগজ্ঞান-আধুনিক বিজ্ঞান-পূর্ণাঙ্গ সুস্থতা” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস (সুদর্শন মেথড)-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় মারমা যুব কল্যাণ সংসদ ভবনের দ্বিতীয় তলায় সুদর্শন মেথড-এর উদ্বোধন করেন সিএইচটি লেখক ফোরামের সাবেক সভাপতি ও মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অংসুই মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. প্রফুল্ল কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদের সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক উচিমং মারমা, ৭নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা (বলে), মারমা যুব কল্যাণ সংসদের সভাপতি উমংচিং মারমা সুমন এবং সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস-এর প্রধান যোগ প্রশিক্ষক টি এল নাথ।

এ সময় বক্তারা বলেন, মানুষের সুস্থ ও সুন্দর জীবনের জন্য যোগব্যায়াম (সুদর্শন মেথড)-এর গুরুত্ব রয়েছে। মানুষের শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। শরীরের সঙ্গে মানুষের মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই সুস্থ থাকার জন্য যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকেরই এই যোগব্যায়াম অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। এছাড়া, নিয়মিত যোগব্যায়ামের মাধ্যমে কিছু রোগ থেকে মুক্ত থাকা যায় বলেও তারা উল্লেখ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *