সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নাটোরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মো. রাশেদুল ইসলাম (নাটোর): প্রথম ধাপে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণের পর দ্বিতীয় পর্যায়েও শতভাগ পূরণের লক্ষ্য নিয়ে নাটোরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. যুবায়ের হোসেন লেলিন, ডা. এম এ মতিন, ডা. জুসাইদ হোসেনসহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ এবং জেলার তিনটি প্রেসক্লাবের সদস্যরা।

ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের জানানো হয়, জেলায় মোট ২,৩০০টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে গত ১৮ এপ্রিল পর্যন্ত নাটোর সদরে ২০ হাজার ২৪৫ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬ হাজার ৬৫২ জনকে এবং নাটোর পৌরসভা এলাকায় ৮ হাজার ৬৮০ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ হাজার ৭৭৮ জনকে টিকা প্রদান করা হয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে জেলার অন্যান্য ছয়টি উপজেলায় এই হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা হলো- বাগাতিপাড়া উপজেলায় ১০ হাজার ৩০৭ জন, বড়াইগ্রামে ৩১ হাজার ৮৩০ জন, গুরুদাসপুরে ১৯ হাজার ৪৭৩ জন, লালপুরে ৩০ হাজার ৫০৬ জন এবং সিংড়ায় ৩৩ হাজার ৯৩৩ জন।

এসব উপজেলায় যাতে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করা যায়, সে জন্য ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *