দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে নারিশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। বীর মুক্তিযোদ্ধা ডা. লোকমান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল আলম জীবন বেপারী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, খন্দকার শাহীন মাহমুদ, ড. ইঞ্জিনিয়ার মনজুরুল আলম শামীম, আক্তারুজ্জামান সোহেল বেপারী, মো. মিজানুর রহমান (খোকন বেপারী), মো. নূরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র, মো. ওমর ফারুক সিকদার, মো. মামুন বেপারী, মো. নূরুল আমীন সিকদার, মো. সামসুদ্দিন সুমন, শেখ জয়ধরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন- তারা কার সঙ্গে চলাফেরা করছে, কোথায় যাওয়া-আসা করছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

