সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ “হোয়াইট পিক স্টেশন” রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম (১৮)-এর পিতা মোহাম্মদ ছায়েফ উল্ল্যা। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদল ভুঁইয়া বাড়িতে বলে জানা গেছে।

জানা যায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হোয়াইট পিক স্টেশন রিসোর্ট থেকে একদল পর্যটক মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় রিসোর্টসংলগ্ন কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হন।

রিসোর্টের মালিক আজিম জানান, ছয়জন পর্যটক তাদের রিসোর্টে আসেন। তারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ রিসোর্টে রেখে পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে একজন নিখোঁজ হন।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *