শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় উন্মুক্ত পরিবেশে প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই-বাছাই করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদে এই উন্মুক্ত যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
তালা সদর প্যানেল ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাকের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাহাত খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। এসময় প্রেসক্লাব সেক্রেটারি ফারুক জোয়াদ্দার, মারুফুল ইসলাম, যুবদল নেতা সাইদুর রহমান এবং এমপি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

