সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‎শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের Seeds of Resilience প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহাত খান।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম শাওন, সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক দপ্তরের দেবকী রানী, এডুকো বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোনালিসা বিশ্বাস, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শিরিনা খাতুন, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তানিয়া আক্তার, মো. গোলাম হোসেন, গণগ্রন্থাগারের মো. আফজাল হোসেন প্রমুখ।

এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *