সর্বশেষ :
19 Oct 2026, Mon

চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব: শিগগিরই সাঁড়াশি অভিযান

চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব: শিগগিরই সাঁড়াশি অভিযান

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে দেশজুড়ে চাঁদাবাজদের একটি পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত সম্পন্ন হওয়ামাত্রই তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে নামবে র‍্যাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাস ও মানবপাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

এছাড়া বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে বাহিনীটি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধী চক্রের মূল উৎপাটনে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *