আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দমদমা বায়তুল আমান জামে মসজিদে এসি প্রদান করেছেন জেলা ছাত্রদল নেতা ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. শামীম হোসেন মণ্ডল।
শুক্রবার জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের হাতে ২টি এসি ক্রয়ের জন্য নগদ ১ লাখ টাকা সহায়তা প্রদান করেন। প্রচণ্ড গরমে মসজিদে নামাজ আদায়কারীদের স্বস্তিতে নামাজ আদায়ের লক্ষ্যে তিনি এ সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা হারুনুর রশিদ সজল, মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি মো. আবু তালেব শাহ, মসজিদের খতিব হাফেজ মো. নূরনবী হোসেনসহ জুমার নামাজের মুসল্লিগণ।

