সর্বশেষ :
19 Oct 2026, Mon

ডিজিটাল কুচক্রীর খেল খতম: পর্নোগ্রাফি মামলায় দোহারের আতিকুর জুয়েল গ্রেফতার

ডিজিটাল কুচক্রীর খেল খতম: পর্নোগ্রাফি মামলায় দোহারের আতিকুর জুয়েল গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার প্রধান আসামি আতিকুর রহমান জুয়েল (৫৪)-কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গত ৭ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পূর্ব সুতারপাড়া এলাকার এক নারীর সঙ্গে জুয়েলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই নারীর অন্যত্র বিয়ে হলে জুয়েল তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।

ভুক্তভোগী নারী জানান, জুয়েল তার সঙ্গে যোগাযোগ না রাখলে তাদের পূর্বের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং তার স্বামীর কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তিনি তার দাবিতে রাজি না হওয়ায় জুয়েল ওইসব ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এবং তার স্বামীর কাছে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় সামাজিক সম্মান ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভুক্তভোগী নারী ৭ এপ্রিল দোহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী একটি মামলা দায়ের করেন। পরে একই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে এবং পরদিন তাকে আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী নারীর স্বামী বাচ্চু বেপারী বলেন, আমার স্ত্রীর সঙ্গে তার বিয়ের আগে সম্পর্ক ছিল- এটি আমি জানতাম না। কিন্তু আমাদের বিয়ের পর জুয়েল আমার স্ত্রীকে হুমকি দেয় এবং তাদের পূর্বের অন্তরঙ্গ ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আমাদের সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। এমনকি এ ঘটনার কারণে আমি আমার কর্মস্থল থেকে চাকরি হারিয়েছি। আমি এর বিচার চাই।

দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর মামলায় জুয়েলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *