আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আলু চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন।
আলু চাষের মাধ্যমে কৃষকদের লাভবান করা এবং দেশের খাদ্যভাণ্ডারের মজুদ বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি বিপণন বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কৃষি বিপণন জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্রী রতন কুমার রায় বলেন, দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৫ জন প্রান্তিক আলু চাষি অংশগ্রহণ করেন। এ সময় জেলা কৃষি বিপণন অফিসের সহযোগী মো. মায়েদুর রহমান ও অফিস সহকারী মো. রবিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

