সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস

খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির সদরস্থ কলমছড়ি বিচিতলা মারমা পাড়ায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার।

এ সময় প্রধান অতিথি বলেন, মাশরুম পুষ্টি ও ঔষধিগুণসম্পন্ন। মাশরুম মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বাজারে মাশরুমের যথেষ্ট চাহিদা রয়েছে। আপনারা কৃষকরা কৃষি কাজের পাশাপাশি ঘরের একটি ছোট জায়গাতেও চাইলে মাশরুম চাষ করতে পারেন। আপনাদের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে। কৃষি অফিস থেকে সহযোগিতা নিয়ে চাষ শুরু করতে পারেন। এতে একদিকে যেমন অল্প সময়ে মাশরুম বাজারজাত করতে পারবেন, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

এ সময় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিনা-উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত, সদরস্থ খেজুরবাগান হটিকালচার-এর উদ্যানতত্ত্ববিদ মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম এবং মাশরুম চাষে সাফল্য অর্জিত কৃষকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *