সর্বশেষ :
19 Oct 2026, Mon

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোট আলামিন গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোট আলামিন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আল আমিন ওরফে ছোট আল আমিন (৩১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল (৩১ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১০, সিপিসি-২ (শ্রীনগর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিনের পলাতক আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর আলমপুর গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল খালেক। র‍্যাব জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার ২০১৩ সালের একটি মাদক মামলায় (মামলা নং- ১৮(৯)/১৩) আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় মোট সাতটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেছেন যে, তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব-১০ জানিয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *