সর্বশেষ :
19 Oct 2026, Mon

আজ জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হতে পারে

আজ জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হতে পারে

ঢাকা: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করতে পারে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনা করেই জ্বালানি তেলের দাম নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী মোট মজুত রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

এই মজুত দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিনের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে, ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন যুগ্মসচিব।

দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমিয়ে আনা এবং অনলাইন শিক্ষা কার্যক্রম বা ভার্চুয়াল ক্লাস চালু করা।

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী আরও জানান, সরকার পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *