সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির গাভী মালিক পেল প্রাণিসম্পদ অফিসের প্রণোদনা

পাঁচবিবির গাভী মালিক পেল প্রাণিসম্পদ অফিসের প্রণোদনা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার দুগ্ধ গাভী মালিকদের মাঝে বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হয়েছে। দেশের মানুষের গাভীর দুধের চাহিদা পূরণে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব উপকরণ সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে প্রণোদনাগুলো তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. ফয়সাল রাব্বি ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সেলিম জাহাঙ্গীর সৌরভ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী বলেন, উপজেলার সাড়ে চারশ’ দুগ্ধ গাভী মালিকের মাঝে ২০ লিটার দুধ সংরক্ষণের ক্যান (জারকিন), ১০ লিটার দুধ রাখার স্টিলের বালতি, এক জোড়া গামবুট জুতা এবং দুধ মাপার সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *