সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ

পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট ): গরীব দুঃস্থ ও অসহায় মানুষ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদ যেন পরিবার পরিজন নিয়ে একসাথে মিলেমিশে খুশি ও আনন্দে পালন করতে পারে এ লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের ১০’কেজি চাল বিতরণ করা হয়। আওলাই ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মো. একরামুল হক চৌধুরী তাওহীদ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

রবিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আওলাই ইউনিয়নের ১’হাজার ৩’শ ৪৪”জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিষদ সচিব বিনয় কুমার সরকার, ট্যাগ অফিসার কৃষি উপ-সহকারী মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য শাহারুল ইসলাম, নাজিমুদ্দিন সরকার, রাজু আহমেদ, হাম্মদ আলী, মহিলা সদস্য মেঘনা খাতুন ও লাভলী বেগম।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *