দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উপজেলার আন্তা বাগেরকাচা গ্রামে শনিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মলি ওই গ্রামের বাদশা বার্বুচির কন্যা।
ওসি আবু বকর সিদ্দিক জানান, ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মদোহারে ছুরিকাঘাতে এক নারী খুনয়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

