সর্বশেষ :
20 Oct 2026, Tue

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই, মন্তব্য করেন তালায় “যাকাত” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে। অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং মাও. কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় তালা কলারোয়ার নব-নির্বাচিত সংসদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী, তালা উপজেলা শাখা আয়োজনে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এই “যাকাত” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি সিস্টেমের নাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি আদেশ মানলাম, অন্যটি মানলাম না—এটা ইসলাম নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামি জীবন বিধান ও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামে যাকাত প্রদান বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, তারা যদি তা আদায় না করে, তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সঃ) অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণ এবং দারিদ্র্য বিমোচনে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন। এ সময় তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালীদের কাছ থেকে যাকাত ও ফিতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণের আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল মালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা সুরা সদস্য মাসুম বিল্লাহ প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *