সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে রাস্তা পরিষ্কার করলেন ইউএনও

পাঁচবিবিতে রাস্তা পরিষ্কার করলেন ইউএনও

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ঝাড়ু হাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার রাস্তাঘাট ও বাজারের অলিগলি পরিষ্কার করলেন ইউএনও মো. সেলিম আহমেদ। একই সঙ্গে পাঁচবিবি তিনমাথা থেকে ১নং রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এমন কর্মযজ্ঞের উদ্বোধন করেন তিনি।

এ সময় ইউএনও মহোদয় সবার উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে রাস্তার আবর্জনা পরিষ্কার করব এবং ফুটপাত দখলমুক্ত করব- আগামীর সুন্দর পাঁচবিবি নির্মাণে। নিয়মিত এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মানবিক এই কর্মকর্তা।

ইউএনও মহোদয়ের জনহিতকর এসব কাজ দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দা, দোকানদার, পথচারী ও সাধারণ মানুষ। সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে সবার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পাবে।

পাঁচবিবির ইউএনও মহোদয়কে এ কাজে উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পি এবং প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *