সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি বাজার পরিদর্শন করেন এমপি সাঈদ

পাঁচবিবি বাজার পরিদর্শন করেন এমপি সাঈদ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে নির্বাচিত সাংসদ মো. ফজলুর রহমান সাঈদ জেলার পাঁচবিবি বাজার পরিদর্শন করেন। বুধবার দুপুরে তিনি পাঁচবিবি বাজারের দোকানদার, হাটুরে, পথচারী, ভ্যান-রিকশার যাত্রী-চালক ও সাধারণ মানুষের খোঁজখবর নেন।

এ সময় এমপি মহোদয় দুই হাত উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলেন, সামনে পবিত্র ঈদ আসছে, চাঁদাবাজদের উৎপাত বৃদ্ধি পেতে পারে। আপনারা কাউকে চাঁদা দেবেন না। আর যদি কেউ চাঁদা দাবি করে, সঙ্গে সঙ্গে জামায়াত কর্মীদের জানাবেন। আমরা আপনাদের পাশে দাঁড়াব।

এ সময় জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আমীর ডাঃ সুজাউল করিম ও সেক্রেটারি মুক্তার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *