সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু; আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু; আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে আমেনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বেতকাপা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ফরিদপুর গ্রামের নয়ামিয়ার পুত্র হানিফ (৩৫) দুষ্ট প্রকৃতির এবং একাধিক মামলার আসামি। বিবাহিত জীবনে তৃতীয় স্ত্রী ছিলেন এক সন্তানের জননী আমেনা বেগম। ঢাকায় বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করতেন আমেনা বেগম। অপরদিকে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন হানিফ মিয়া। ঢাকায় থাকার সুবাদে মাঝেমধ্যে এই বাড়িতে এসে আমেনা বেগমকে শারীরিক ও পাশবিক নির্যাতন করতেন বলে স্থানীয়রা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় কিশোর জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে রোববার দুপুরে স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ।

এরপর ইফতারের ঠিক আগমুহূর্তে তাঁকে বাড়ি থেকে বাইসাইকেলে করে দ্রুত বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের বাঁশের খুঁটির সঙ্গে অচেতন অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *