নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলার রায়ে মাসুদ রানা ও মিজানুর রহমান নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে অভিযুক্তরা।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

