ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে কমিউনিটি-ভিত্তিক পর্যটনকে উন্নীতকরণে কার্যক্রম চিহ্নিত করতে ট্যুর অপারেটর, ফটোগ্রাফার, পরিবহন, হোটেল ও রেস্টুরেন্ট মালিক এবং স্থানীয়দের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতি রিসার্চ সেন্টারে ProGRESS-ILO বাংলাদেশ-এর সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এফজিডি (FGD) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় খাগড়াছড়িকে বিশ্ব দরবারে কমিউনিটি-ভিত্তিক ট্যুরিজম হিসেবে কীভাবে বিকশিত করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি জেলায় আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠিত কর্মশালায় ProGRESS-ILO বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, ProGRESS-ILO বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার রিটেন তালুকদার, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হিরণ ত্রিপুরা, মানকুমারী চাকমা, মংশিনু মারমা, চিত্রশিল্পীসহ পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

