সর্বশেষ :
19 Oct 2026, Mon

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতীয় রমানাথ পূজারী

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতীয় রমানাথ পূজারী

বাগেরহাট: বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদ্যুৎকেন্দ্রের সাবেক এমডি সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হয়েছেন।

রমানাথ পূজারী যোগদানের আগে রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে প্ল্যান্ট পরিচালনা, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত নিয়মাবলী মেনে চলার দায়িত্বে ছিলেন। তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে সামাজিক ও টাউনশিপ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম জানান, রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি, গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ, ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন এবং ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতার সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবে বিদ্যুৎখাতে প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *