সর্বশেষ :
19 Oct 2026, Mon

সাদাকাতুল ফিতর নির্ধারণ, ফিতরার হার ১১০ থেকে ২,৮০৫ টাকা

সাদাকাতুল ফিতর নির্ধারণ, ফিতরার হার ১১০ থেকে ২,৮০৫ টাকা

ঢাকা: ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ফিতরার হার জানান।

উল্লেখ্য, গত বছর (১৪৪৬ হিজরি/২০২৫) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *